Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / বাঙালীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীনের মৃত্যু - Chief TV

বাঙালীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীনের মৃত্যু - Chief TV

2026-06-19  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  23 views
বাঙালীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীনের মৃত্যু - Chief TV
নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদীন (৭৭) মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) বেলা ১২ টায় নিজ বাড়িতেই তিনি বাধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন। 
 
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯ টায় বাঙালীপুর ইউনিয়নের খিয়ারপাড়া ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হবে এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 
 
নীলফামারী জেলা জামায়াতের আমীর অথবা সেক্রেটারি জানাজায় ইমামতি করবেন বলে জানা গেছে।

জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত এবং বিগত আওয়ামী লীগ আমলে একাধিকবার হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। চব্বিশের গণ অভ্যুত্থানেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন।
 
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,নীলফামারী জেলা জামায়াতে ইসলামী আমীর ডোমার ডিমলা ১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আব্দুস সাওার, নীলফামারী -আসনে জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জলঢাকা -৩আসনে জাতীয় সংসদ সদস্য মাওলানাওবায়দুল্লাহ সালাফি,
 
নীলফামারী -৪আসনে জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর ড.খায়রুল আনাম,জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেকেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম, শহর জামায়াতে ইসলামী আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, আল ফারুক একাডেমি প্রধান শিক্ষক ও নায়েবে আমীর শফিকুল ইসলাম,
 
বাঙালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share: