Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / কুমিল্লা / চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা - Chief TV

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা - Chief TV

2026-05-27  নাজমুল হোসেন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি  32 views

চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুঃস্থরা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।

বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, মাওলানা মোরশেদ আলম, ডাঃ খোরশেদ আলম, মাওলানা ওবায়েদ উল্লাহ প্রমুখ।

এছাড়া উজিরপুর ইউনিয়নে অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর আবদুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরআগে মঙ্গলবার জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান পৌরসভা ও সেক্রেটারী বেলাল হোসাইন মুন্সিরহাট ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন বলেন, ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিরোধীদলীয় উপনেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের এমপির মাধ্যমে চৌদ্দগ্রামের অসহায় মানুষের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়। বিরোধীদলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার তের ইউনিয়নে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
 


Share: