দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি হাসনাতের আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ৫ চিকিৎসককে শোকজ
কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৫ জন চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে হাসপাতালটিতে হঠাৎ পরিদর্শনে যান সংসদ সদস্য। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন। হাসপাতালে কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে ৫ জনকে অনুপস্থিত দেখে তিনি তীব্র অসন্তোষ ও বিস্ময় প্রকাশ করেন।
অনুপস্থিত থাকা চিকিৎসকরা হলেন— মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।
পরিদর্শনকালে এমপি হাসনাত আবদুল্লাহ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসাসেবার মান, সরকারি ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিয়ে খোঁজখবর নেন। একই সাথে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এই বিষয়ে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ জানান, সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের নির্ধারিত সময়ে কর্মস্থলে থাকা বাধ্যতামূলক। অনুপস্থিত ৫ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চেয়ে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও অবহিত করা হবে।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।