Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইন প্রস্তাবনা

দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইন প্রস্তাবনা

2026-05-06  ডেস্ক রিপোর্ট  141 views
দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইন প্রস্তাবনা

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)র তৎপরতায়, আজ ৬ই মে, ২০২৬ তারিখে, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়, যার মূল আলোচ্য বিষয় ছিল বাংলাদেশে বিদ্যমান 'ষাঁড়ের লড়াই' খেলায় প্রাণী নিষ্ঠুরতা এবং দেশে প্রাণী নির্যাতন বন্ধে অপরাধীর বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ডাঃ মোঃ বয়জার রহমান, পরিচালক (প্রশাসন), প্রাণিসম্পদ অধিদপ্তর। সভায় ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইন প্রণয়নের বিষয়ে প্রস্তাবনার পাশাপাশি বিদ্যমান প্রাণিকল্যান আইন ২০১৯ এর সংশোধন, পরিমার্জন এবং প্রয়োজনে আইন পরিবর্তনের মাধ্যমে প্রানী নির্যাতনকারীর কঠোর আইনি সাজা নিশ্চিতকরণের বিষয়ে প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)র পক্ষে উক্ত সভায় ষাঁড়ের লড়াই বন্ধ এবং প্রাণী নির্যাতনকারীর সাজা কঠোর করার আইন প্রণয়নের এ প্রস্তাবনা উত্থাপন করেন সংস্থার আহবায়ক, আদনান আজাদ।


Share: