Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / বগুড়া / এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠানের ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থীর অংশগ্রহণ - Chief TV

এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠানের ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থীর অংশগ্রহণ - Chief TV

2026-04-22  নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  34 views
এসএসসি পরীক্ষায় এক প্রতিষ্ঠানের ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থীর অংশগ্রহণ - Chief TV

চলমান এসএসসি-২০২৬ পরীক্ষায় এক সাথে অংশ নিয়েছেন বগুড়ার শাজাহানপুরের একই প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী। এর মধ্যে ৮ জন শ্রবণ, ১ জন দৃষ্টি ও ১ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী।

সরেজমিনে ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দেখা যায় এমন দৃশ্য।

জানাগেছে, এই প্রথম উপজেলার প্রয়াস নামে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশ্বশায়িত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীরা নিয়মিত অধ্যায়ণরত শিক্ষার্থী ছিলেন। তারা সবাই এবার এসএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রে ডিউটিরত হল পরিদর্শক এক শিক্ষক এসব প্রতিবন্ধী পরীক্ষার্থীদের বরাত দিয়ে জানান, পরীক্ষার প্রশ্ন তাদের কাছে মোটামুটি সহজ হয়েছে। প্রশ্ন পত্র পাওয়ার পর থেকে তারা মনযোগ সহকারে নিজ নিজ খাতায় প্রশ্নের উত্তর সুন্দর ভাবে লিখতে সক্ষম হচ্ছেন। তারা সবাই আজকের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে।

উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে ২০২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা জানান, আজকের পরীক্ষার প্রশ্ন পত্র ভালো হয়েছে। শিক্ষার্থীরা আশা ব্যক্ত করেছেন এমন প্রত্যাশিত প্রশ্ন সকল বিষয়ে করা হলে এবছর তারা ফলাফল ভালো করত পারবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, চলমান ২০২৬ সালের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষায় এই উপজেলায় একযোগে ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে এসএসসি ২৬৮০, দাখিল ৯২২ ও ভোকেশনাল ৩৪৩ জন।


Share: