Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধা সাদুল্লাপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি - Chief TV

গাইবান্ধা সাদুল্লাপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি - Chief TV

2026-06-12  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  77 views
গাইবান্ধা সাদুল্লাপুরে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি - Chief TV

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘটেছে এক গা শিউরে ওঠার মতো প্রতারণার ঘটনা। গরুর মাংসের নামে একাধিক ঘোড়া জবাই করে সেই মাংস বাজারে চড়া দামে বিক্রির প্রক্রিয়া চালানোর সময় অপরাধীদের হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের মংলার বন্দর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, ওই গ্রামের খাইরুল নামের এক ব্যক্তির বাড়িতে অত্যন্ত গোপনে একাধিক ঘোড়া জবাই করা হয়। এরপর সেই ঘোড়ার মাংসকে 'গরুর মাংস' হিসেবে চালিয়ে দিয়ে বাজারে বিক্রি করার সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

​কিন্তু শেষ রক্ষা হয়নি! বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে খাইরুলের বাড়িতে চড়াও হয় এবং পুরো জঘন্য প্রক্রিয়াটি হাতেনাতে ধরে ফেলে। ঘটনাস্থল থেকে জবাইকৃত ঘোড়ার মাথার অংশ এবং চামড়া ছাড়ানো মাংসের স্তূপ উদ্ধার করা হয়।

​আমাদের সচেতনতা কোথায়? অতিরিক্ত মুনাফার লোভে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মানুষের ধর্মীয় অনুভূতি ও জনস্বাস্থ্য নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে। আজ যদি সচেতন জনতা এদের রুখে না দাঁড়াতো, তবে হয়তো এই মাংসই আমাদের কিংবা আপনার পরিবারের পাতিল পর্যন্ত পৌঁছে যেত!

এই জঘন্য অপরাধের সাথে জড়িত খাইরুলসহ বাকি সমস্ত চক্রকে অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যেন ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

সবাইকে অনুরোধ করা যাচ্ছে, বাজার থেকে মাংস কেনার সময় অবশ্যই সতর্ক থাকুন। সন্দেহজনক কম দামে কিংবা অপরিচিত উৎস থেকে মাংস কেনা থেকে বিরত থাকুন। সচেতনতাই পারে এমন অপরাধ রুখে দিতে।


Share: