Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড - Chief TV

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড - Chief TV

2026-07-06  ডেস্ক রিপোর্ট  54 views
গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড - Chief TV

জামালপুরের বকশীগঞ্জে রাতে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। 

একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার বিকেল ৩টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. রাশেদুর রহমান ওরফে পাপ্পু, মো. বিজু মিয়া, মো. বাদশা মিয়া, মো. জুয়েল মিয়া, মো. আশরাফুল ইসলাম, জসিম ও আছমত। আদালতের রায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

এ মামলার অপর এক আসামিকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন আদালত।

মামলার রায়ের বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।


Share: