Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ময়মনসিংহ বিভাগ / সারাদেশ / জামালপুর / সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা - Chief TV

সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা - Chief TV

2026-07-07  মোঃ ইমরান আকন্দ, স্টাফ রিপোর্টার (জামালপুর)  41 views
সামাজিক সম্প্রীতি অপপ্রচার রোধে আলোচনা সভা - Chief TV
জামালপুরের বকশীগঞ্জে সামাজিক সম্প্রীতি রক্ষা  ও সমাজিক যোগাযোগের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছা. কনিকা খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,
 
উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম এনায়েত উল্লাহ, উপজেলা হিন্দু কল্যাণ সমিতির সভাপতি রমেশ কর্মকার, বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক লালন এবং উপজেলা
 
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভির প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা বক্তব্য রাখেন।
 

এসময় বক্তারা বলেন,  গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Share: