Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / হাসিনাকে ফেরাতে দিল্লিতে চিঠি গেছে কি না, কিছুই জানাননি পররাষ্ট্রসচিব - Chief TV

হাসিনাকে ফেরাতে দিল্লিতে চিঠি গেছে কি না, কিছুই জানাননি পররাষ্ট্রসচিব - Chief TV

2025-11-20  ডেস্ক রিপোর্ট  95 views
হাসিনাকে ফেরাতে দিল্লিতে চিঠি গেছে কি না, কিছুই জানাননি পররাষ্ট্রসচিব - Chief TV

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের পর তাকে ভারত থেকে ফেরাতে দিল্লিতে চিঠি পাঠানোর কথা জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। তবে চিঠি পাঠানো হয়েছে কি না—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে প্রশ্ন করেন। কিন্তু পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ওই প্রশ্ন এড়িয়ে যান।

তিনি বলেন, “এই সংবাদ সম্মেলন দ্বিপাক্ষিক সফরকেন্দ্রিক। এ সুযোগে অন্য প্রসঙ্গে আলোচনা করা শোভন নয়। আশা করি, আপনারা বিষয়টি বুঝবেন।”

এক সাংবাদিক বিষয়টি ‘আলাদা প্রসঙ্গ’ বলে উল্লেখ করলে পররাষ্ট্রসচিব জানান, আঞ্চলিক প্রসঙ্গে বলতে তারা সার্ক ও বিমসটেককে বোঝান, অন্য কোনো রাজনৈতিক ইস্যুকে নয়।

এর আগে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ের পরদিন পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে বাংলাদেশ সরকার ‘নোট ভারবালের’ মাধ্যমে চিঠি পাঠাবে। এতে রায়ের কপি দেওয়া হবে না—মাত্র রায়ের বিষয়টি জানিয়ে তাকে হস্তান্তরের অনুরোধই পাঠানো হবে বলে জানান তিনি।

গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই তাকে প্রত্যর্পণের বিষয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। প্রথম দফায় পাঠানো চিঠির কোনো জবাব এখনও পাওয়া যায়নি।


Share:

Single Page