Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন- Chief TV

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন- Chief TV

2025-10-18  ডেস্ক রিপোর্ট  263 views
হযরত শাহজালাল আন্তর্জাতিক  বিমানবন্দরে আগুন- Chief TV

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, ফ্লাইট চলাচল স্বাভাবিক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুনের ঘটনা ঘটেছে। তবে এতে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। জানা গেছে, কার্গো ভিলেজের এই অংশে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ ঢাকা পোস্টকে বলেন, “কার্গো ভিলেজের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনীসহ বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো কাজ করছে।”

তিনি আরও জানান, বিমানবন্দরে ফ্লাইট চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

বর্তমানে বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে জানিয়ে সবাইকে নিরাপদ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


Share: