Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / ব্রাহ্মণবাড়িয়া / জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে আপত্তি নেই - Chief TV

জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে আপত্তি নেই - Chief TV

2025-12-09  ডেস্ক রিপোর্ট  115 views
জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে আপত্তি নেই - Chief TV

জনগণ ক্ষমা করে আওয়ামী লীগকে আসতে দিলে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুশফিকুর রহমান বলেন, ‘মানুষ চায় না আওয়ামী লীগ এভাবে আসুক। ওরা কি ক্ষমা চেয়েছে? আওয়ামী লীগ তো এখনও ক্ষমা চায়নি। যদি ক্ষমা চাইতো, তখন বলতেন যে দেন না কেন। কাজেই ক্ষমা চাক, জনগণ দেখুক। আসতে আপত্তি নাই। আমরা ভয় পাই না।’

চেয়ারপারসনের সংকটাপন্ন অবস্থায় বিএনপি নির্বাচনের জন্য কতটা প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। যদি নির্বাচনের জন্য প্রস্তুতই না হতো, তাহলে আমাদের সকল প্রার্থীদের মনোনয়ন দেওয়া সম্পন্ন হতো না। আমাদের সব মনোনয়ন দেওয়া হয়ে গেছে। কাজেই আমরা নির্বাচন করব এবং আমরা দোয়া করি আমাদের নেত্রীও আমাদের সঙ্গেই থাকবেন।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসলে এক থেকে দেড় কোটি লোকের কর্মসংস্থান হবে। আওয়ামী লীগের সময়ের চাকরি জন্য লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। বাড়ি করতে টাকা দিতে হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে প্রথমে দুর্নীতি বন্ধ করে বেকারদের কর্মসংস্থান তৈরি করা হবে।’

দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও সাবেক সহ-সভাপতি নাছির উদ্দিন হাজরী, ইকলিল আজম প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য বিল্লাল খন্দকার, আবু হানিফ কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপুসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 


Share:

Single Page