সারাদেশে ব্যবসা-বাণিজ্য গতিশীল করার লক্ষ্যে শপিংমল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত দেশের সব বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকবে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সরকারের এই নতুন নির্দেশনা অনুযায়ী, আগামীকাল শুক্রবার (১২ জুন) থেকেই সারাদেশের মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে এই বর্ধিত সময়সূচি কার্যকর হতে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মুঠোফোনে তাকে সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও সব ধরনের দোকানপাট খোলা রাখা যাবে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান সমতির সভাপতি।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতেও দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতেও দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এই নতুন সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য সকল মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। তবে জনস্বার্থ ও জরুরি সেবার কথা বিবেচনা করে হোটেল-রেস্তোরাঁ ও খাবারের দোকান, হাসপাতাল এবং ওষুধের দোকানসমূহ এই সময়সীমার আওতা বহির্ভূত থাকবে, অর্থাৎ সেগুলো আগের নিয়মেই খোলা রাখা যাবে।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বাজার সচল রাখতে রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধ করার কঠোর নিয়ম বলবৎ করা হয়েছিল, যা আগামীকাল থেকে শিথিল হচ্ছে।