চাঁদপুরের কচুয়া উপজেলায় সফর করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শুক্রবার তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।
শিক্ষা খাতের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যে তিনি এই সফর করেন। স্থানীয়রা আশা করছেন, এ সফরের মাধ্যমে এলাকায় শিক্ষার উন্নয়নে নতুন গতি আসবে।