Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / মন্দিরের হরিবাসরে অর্ধ লক্ষ টাকা দিলেন শামীম হোসেন - Chief TV

মন্দিরের হরিবাসরে অর্ধ লক্ষ টাকা দিলেন শামীম হোসেন - Chief TV

2026-06-06  জুয়েল শেখ, জয়পুরহাট প্রতিনিধি  25 views
মন্দিরের হরিবাসরে অর্ধ লক্ষ টাকা দিলেন শামীম হোসেন - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন কুলিপট্টি তুরিপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অঙ্গনে অষ্টপ্রহর ব্যাপী শ্রীশ্রী রাধা গোবিন্দের লীলারস কীর্তন উৎসব-২০২৬ গভীর ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ৫ই জুন অনুষ্ঠিত হচ্ছে।

‎সনাতন ধর্মালম্বীদের বাৎসরিক এই অনুষ্ঠানকে ঘিরে মন্দির অঙ্গনে ছুটে এসেছিল হাজার হাজার ভক্ত নারী পুরুষ। কীর্তন পরিবেশনায় ছিলেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত একাধিক কীর্তন দল। ২৪ ঘন্টায় চলে এ আসর।

‎৫ই জুন শুক্রবার রাতে আমন্ত্রণ পেয়ে সম্প্রীতির বন্ধনে মিলিত হতে হরিবাসর অঙ্গনে পরিদর্শনে গিয়েছিলেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল।

এ সময় তিনি হিন্দু ধর্মালম্বীদের এই অনুষ্ঠানের বিশাল ব্যয়ভার মেটাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন হরিবাসর কমিটির সভাপতি শ্রী ভিপি সিং ও সাধারণ সম্পাদক শ্রী সুশেন সিং এবং কোষাধ্যক্ষ গোবিন্দ সিং এর হাতে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, থানা যুবদলের সাবেক সভাপতি অধ্যাপক সামছুল হুদা মন্ডল দুলাল, পৌর যুব দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল ও বণিক সমিতির সাবেক সভাপতি শ্রী ভরত প্রসাদ গোয়ালা প্রমুখ। হরিবাসর উপলক্ষে ভক্তদের ক্ষুধা নিবারণের জন্য মন্দির সংলগ্ন এলাকায় ২৪ ঘন্টায় চলছে রান্না ও খাবার পরিবেশন।

‎আয়োজকরা জানান,বিশ্ব শান্তি কল্পে ও মানবজাতির কল্যাণে প্রতি বছরের ন্যায় এবারও এই হরিবাসরের আয়োজন করা হয়েছে। আমরা সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি।


Share: