Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শন - Chief TV

খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শন - Chief TV

2026-06-12  আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী প্রতিনিধি  37 views
খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান প্রকল্প প্রদর্শন - Chief TV
নীলফামারীর কিশোরগঞ্জে সংসদ সদস্য আব্দুল মুনতাকিমকে খুদে বিজ্ঞানীরা দেখালেন তাদের আইডিয়াটিক ও বিজ্ঞান ভিত্তিক চর্চার উদ্ভাবনী প্রকল্প।
 
শুক্রবার সকালে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন প্রোগ্রামে খুদে বিজ্ঞানীরা তাদের এ বিজ্ঞান প্রকল্পগুলো তুলে ধরেন।

কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা প্রায় ১৪ টি প্রকল্প প্রদর্শন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বক্তব্য রাখেন কিশোরগঞ্জ থানার অফিসার লুৎফর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, রনচন্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল প্রমুখ।
 
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজাল রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী শিব্বির আহমেদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা।

Share: