Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারনামীয় আসামী গ্রেপ্তার - Chief TV

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারনামীয় আসামী গ্রেপ্তার - Chief TV

2026-05-26  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  36 views

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার এজহারনামীয় আসামী গ্রেপ্তার।

কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায় গত ১৬ মে ২০২৬ তারিখে সংঘটিত চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনে বড় সাফল্য পেয়েছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি মো. মহরম আলী কে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৬ মে কটিয়াদী থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, পৈত্রিক ভিটা-বাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বিবাদীরা পূর্ব-পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মো. আনোয়ার হোসেন (৩০)-কে নিজ বসতঘরে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কটিয়াদী থানায় হত্যা মামলা দায়ের করেন।  

ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপারের দিক নির্দেশনায় কটিয়াদী থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে। গত ২৪ মে ২০২৬ তারিখে সুনামগঞ্জের তাহেরপুর থানাধীন বার্তাঘাট এলাকা থেকে মো. মহরম আলীকে গ্রেপ্তার করতে কটিয়াদী থানা পুলিশ সক্ষম হয়।

এই অভিযানের বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার বলেন, "ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের পুলিশের বিশেষ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের আইনের আওতায় এনে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।"
তিনি আরও আশ্বস্ত করেন যে, কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে এবং যেকোনো অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।
 


Share: