Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / মহাকালীর শক্তিরূপে পিপাসা নাথ, তাণ্ডব নৃত্যে মুগ্ধ দর্শক - Chief TV

মহাকালীর শক্তিরূপে পিপাসা নাথ, তাণ্ডব নৃত্যে মুগ্ধ দর্শক - Chief TV

2026-07-13  মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি  27 views
মহাকালীর শক্তিরূপে পিপাসা নাথ, তাণ্ডব নৃত্যে মুগ্ধ দর্শক - Chief TV

দেবী কালী রূপে অসাধারণ সাজ ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করলেন পিপাসা নাথ। ঐতিহ্যবাহী শাক্ত ভাবধারার প্রতীকী উপস্থাপনায় তাঁর রূপসজ্জা, অভিব্যক্তি, নৃত্যভঙ্গি এবং মঞ্চ উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

গত শুক্রবার (১০ জুলাই) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পূজায়ন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে দেবী কালী রূপে তাণ্ডব নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন পিপাসা নাথ।

ঐতিহ্যবাহী শাক্ত ভাবধারার প্রতীকী উপস্থাপনায় তাঁর নিখুঁত রূপসজ্জা, শক্তিময় অভিব্যক্তি, মনোমুগ্ধকর নৃত্যভঙ্গি এবং প্রাণবন্ত মঞ্চ উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। দেবী কালী রূপে তাঁর পরিবেশনা অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির বিজয়ের চিরন্তন বার্তাকে শৈল্পিকভাবে তুলে ধরে।

মায়ের রূপে সেজে পিপাসা নাথ শুধু একটি চরিত্রই উপস্থাপন করেননি, বরং তাঁর তাণ্ডব নৃত্যের মাধ্যমে দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছেন শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের এক অনন্য প্রতিচ্ছবি। কালী রূপের প্রতিটি অনুষঙ্গ—মুকুট, মুখাবয়বের মেকআপ, অলংকার, মালা ও ভঙ্গিমা—উপস্থিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানজুড়ে দর্শকদের করতালি ও উচ্ছ্বাস ছিলো দেখার মতো। পিপাসা নাথের কালী রূপে তাণ্ডব নৃত্য ছিল এদিনের অন্যতম আকর্ষণ। উপস্থিত অতিথি ও দর্শকদের অনেকেই তাঁর পরিবেশনাকে নান্দনিক, শক্তিশালী এবং হৃদয়স্পর্শী বলে অভিহিত করেন।

আয়োজক পূজায়ন জানায়, সনাতনী সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পচর্চাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পিপাসা নাথের অনবদ্য কালী নৃত্য সেই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।


Share: