Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ঐশীর নজর কাড়ল পারফেক্ট ইলেকট্রনিক্স - Chief TV

ঐশীর নজর কাড়ল পারফেক্ট ইলেকট্রনিক্স - Chief TV

2026-06-24  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  510 views
ঐশীর নজর কাড়ল পারফেক্ট ইলেকট্রনিক্স - Chief TV

দেশের দ্রুত বিকাশমান ইলেকট্রনিক্স ব্র্যান্ড পারফেক্ট ইলেকট্রনিক্স পরিদর্শন করেছেন জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও ব্র্যান্ড প্রমোটার আনিসা ইসলাম ঐশী।

পরিদর্শনকালে পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবির তাঁকে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, আধুনিক পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির শোরুম, কর্পোরেট কার্যক্রম এবং বিভিন্ন গৃহস্থালি ও ইলেকট্রনিক্স পণ্যের সংগ্রহ ঘুরে দেখেন।

পারফেক্ট ইলেকট্রনিক্সের পণ্যের বৈচিত্র্য, আধুনিক প্রযুক্তির ব্যবহার, নান্দনিক ডিজাইন এবং গ্রাহকসেবার প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার দেখে আনিসা ইসলাম ঐশী মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ক্রেতাদের জন্য বিশ্বমানের পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা পারফেক্ট ইলেকট্রনিক্স চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

এ সময় গোলাম শাহরিয়ার কবির বলেন, “গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। আধুনিক প্রযুক্তি, মানসম্পন্ন পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আমরা দেশের প্রতিটি পরিবারের আস্থার ব্র্যান্ড হয়ে উঠতে চাই।”

পরিদর্শন শেষে পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতি শুভকামনা জানান আনিসা ইসলাম ঐশী এবং প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

পারফেক্ট ইলেকট্রনিক্স বর্তমানে স্মার্ট এলইডি টিভি, রাইস কুকার, ফ্যান, ব্লেন্ডার, মিক্সার গ্রাইন্ডার, গ্যাস স্টোভসহ বিভিন্ন গৃহস্থালি ও ইলেকট্রনিক্স পণ্য নিয়ে সারা দেশে কার্যক্রম পরিচালনা করছে।


Share: