পশুর হাটে গরু ব্যবসায়ীদের নিরাপত্তা এবং পশুর হাটে কোনো ধরনের চাঁদাবাজি, অজ্ঞান পার্টি বা মলম পার্টির তৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে র্যাব-৫
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে কোরবানীর পশুরহাটে জাল টাকার নোট সনাক্তকরন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৫
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে র্যাব-৫ সিপিসি-৩ এর আওতাধীন জয়পুরহাট এবং
নওগাঁ জেলার পশুরহাট সমূহে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলার সদর থানাধীন পৌরসভাস্থ "নতুনহাট" পশুরহাট এ জাল টাকার নোট সনাক্তকরন সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট। এ সংক্রান্তে অদ্য ২৩ মে ২০২৬ বেলা ১২ ঘটিকায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ ফাহাদুজ্জামান আকন্দ উল্লেখিত পশুরহাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে পশুরহাটে আগত ক্রেতা এবং বিক্রেতাগণের উদ্দেশ্যে জাল টাকার নোট সনাক্ত করনসহ যাতে কোন ক্রেতা-বিক্রেতা প্রতারকদের খপ্পরে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার আহবান জানান। অন্যান্য আইন-শঙ্খলা বাহিনীর পাশাপাশি পশুরহাটের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সংখ্যক র্যাব সদস্য মোতায়েক করা হয়েছে এবং র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।