Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / চট্টগ্রাম / পুলিশের জব্দ ১৯ ভারতীয় গরু নিলামে বিক্রি - Chief TV

পুলিশের জব্দ ১৯ ভারতীয় গরু নিলামে বিক্রি - Chief TV

2026-07-13  সাকিব চৌধুরী, মীরসরাই (চট্টগ্রাম ) প্রতিনিধি  37 views
পুলিশের জব্দ ১৯ ভারতীয় গরু নিলামে বিক্রি - Chief TV
চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জব্দকৃত ১৯টি ভারতীয় গরু বিজ্ঞ আদালতের আদেশে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেলে জোরারগঞ্জ থানা কার্যালয়ে এই নিলাম অনুষ্ঠিত হয়।

​সরকারি নিয়ম মেনে আয়োজিত এই উন্মুক্ত নিলামে মোট ২২ জন দরদাতা অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৫ লক্ষ ৫৬ হাজার টাকায় গরুগুলো ক্রয় করেন দিদারুল আলম মিয়াজী। চূড়ান্ত মূল্যের সাথে নিয়ম অনুযায়ী আরও ১০% ভ্যাট ও ১৫% আয়কর যুক্ত হবে।

​বিজ্ঞ আদালত কর্তৃক গঠিত কমিটির প্রত্যক্ষ উপস্থিতিতে নিলাম প্রক্রিয়াটি সম্পন্ন হয়। নিলাম কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
 
সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভ সূত্রধর এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম।

​উল্লেখ্য, গত ৩০ জুন মিরসরাইয়ের বারইয়ারহাট-রামগড় সড়কের নয় টিলা মাজার এলাকা দিয়ে অবৈধভাবে পাচারের সময় এই ১৯টি ভারতীয় গরু জব্দ করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আদালতের নির্দেশে আজ তা উন্মুক্ত নিলামে বিক্রি করা হলো।

Share: