Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি - Chief TV

রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি - Chief TV

2025-10-19  ডেস্ক রিপোর্ট  102 views
রামগতিতে আগুনে পুড়ল ১০ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি - Chief TV

লক্ষ্মীপুরের রামগতিতে আজ ভোরে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোর ৪টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের সুইজগেইট বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে নগদ অর্থ, মালামাল এবং দোকানসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা বলছেন, আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে। অল্প সময়ের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এবং স্থানীয়রা একযোগে কাজ করে দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মতে, "রাতে দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলাম। ভোরে শুনেছি আগুন লেগেছে। এসে দেখি সব দোকান পুড়ে গেছে। এখন আমাদের আর কোনো উপায় নেই।"

রামগতি ফায়ার সার্ভিসের উপপরিদর্শক জাকির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেনও নিশ্চিত করেছেন, আগুনের প্রধান কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো সম্ভব হয়েছে।


Share:

Single Page