Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / রণবীর ছাড়তেই ধুম ৩-এ আসছেন শাহরুখ! - Chief TV

রণবীর ছাড়তেই ধুম ৩-এ আসছেন শাহরুখ! - Chief TV

2026-01-17  ডেস্ক রিপোর্ট  180 views
রণবীর ছাড়তেই ধুম ৩-এ আসছেন শাহরুখ! - Chief TV

‘ডন ৩’ সিনেমার কাস্টিং নিয়ে চলমান টানাপোড়েন যেন যে কোনো হাইভোল্টেজ ড্রামাকেও ছাপিয়ে গেছে। কখনো রণবীর সিং, কখনো আবার শাহরুখ খান—প্রধান চরিত্রে কে থাকছেন, তা নিয়ে অনিশ্চয়তা কাটছেই না।

শুরুতে জানানো হয়েছিল, ‘ডন ৩’-তে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। যদিও ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই পর্বে এই চরিত্রে ছিলেন শাহরুখ খান। কিন্তু মাসখানেক আগে হঠাৎ করেই খবর আসে, রণবীর সিং আর এই ছবির সঙ্গে যুক্ত নন। এরই মধ্যে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে—আবারও ডনের চরিত্রে ফিরতে পারেন শাহরুখ খান।

ভারতীয় বিনোদনভিত্তিক গণমাধ্যম টেলিচক্করের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শাহরুখ খান ছবিতে ফিরতে আগ্রহী হলেও একটি শর্ত দিয়েছেন। সেই শর্ত অনুযায়ী, তিনি তখনই ‘ডন ৩’-তে অভিনয় করবেন, যদি ‘জওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলি ছবিটির সঙ্গে যুক্ত হন। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে নির্মাতা বা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

উল্লেখ্য, ফারহান আখতারের পরিচালনায় ‘ডন’ ও ‘ডন ২’—দুই ছবিতেই মূল চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। পরে ‘ডন ৩’-তে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হলেও ২০২৫ সালের শেষ দিকে জানা যায়, তিনি প্রজেক্টটি ছেড়ে দিয়েছেন।

শুধু নায়ক নয়, নায়িকা নির্বাচন নিয়েও এসেছে পরিবর্তন। প্রথমে রণবীরের বিপরীতে কিয়ারা আদবানিকে নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তিনিও ছবিটি থেকে সরে দাঁড়ান। সর্বশেষ খবরে জানা গেছে, তার জায়গায় ছবির প্রধান নারী চরিত্রে দেখা যেতে পারে কৃতি শ্যাননকে।

এদিকে ছবির খলনায়ক চরিত্র নিয়েও চলছে আলোচনা। জানা গেছে, বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে যোগাযোগ করা হলেও দুজনই এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, শাহরুখ খান যদি সত্যিই ‘ডন ৩’-এর দলে যোগ দেন, তাহলে তার বিপরীতে কে হবেন প্রধান খলনায়ক।


Share: