ঢাকার ধামরাইয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ সাদ হত্যা মামলার তদন্তে আওয়ামী লীগের চার প্রভাবশালী নেতার পক্ষে প্রতিবেদন দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে মামলাটির পুনঃতদন্তের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যরা অভিযোগ করেন, মামলার তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটনের পরিবর্তে গুরুত্বপূর্ণ কয়েকজন আসামিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তাদের দাবি, তদন্ত প্রতিবেদনে ধামরাই উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী চার নেতার নাম কার্যত বাদ দেওয়ার মাধ্যমে বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আসাদুল ইসলাম মুকুল বলেন, মামলার বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ, তথ্য-উপাত্ত এবং ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে তদন্ত হওয়া প্রয়োজন ছিল।

কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দাখিল না করে শুধুমাত্র চার নেতার পক্ষে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে তদন্ত প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণে বর্তমান তদন্ত কর্মকর্তাদের অধীনে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বর্তমান ওসি, তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সার্কেল এসপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তারা মামলার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ, নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের সংস্থার মাধ্যমে পুনঃতদন্ত, বাদ পড়া আসামিদের পুনরায় তদন্তের আওতায় আনা, রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করা এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত প্রতিবেদন দাখিলসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেন।
এনসিপি নেতারা বলেন, শহীদ সাদের পরিবার এবং ধামরাইবাসী কোনো ধরনের প্রহসনের বিচার মেনে নেবে না। তারা প্রতিহিংসামূলক বা মিথ্যা মামলা চান না, তবে প্রকৃত অপরাধীদের আড়াল করার কোনো প্রচেষ্টাও গ্রহণযোগ্য হবে না।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিতর্কিত তদন্ত প্রতিবেদন পুনর্বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।