Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / বিনোদন / শাকিব খান ছাড়াই শুরু - Chief TV

শাকিব খান ছাড়াই শুরু - Chief TV

2026-01-07  ডেস্ক রিপোর্ট  145 views
শাকিব খান ছাড়াই শুরু - Chief TV

গত ডিসেম্বরে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’–এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ক্যামেরা চালু করতে পারেননি পরিচালক আবু হায়াত মাহমুদ। এতে করে সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাবে কি না—এ নিয়ে নানা গুঞ্জন ছড়ায়। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস নতুন শুটিং সূচি ঘোষণা করে সেই জল্পনার অবসান ঘটায়।

নতুন সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে প্রাথমিক ধাপে শাকিব খান শুটিংয়ে অংশ নেননি। তাকে ছাড়াই দৃশ্যধারণের কাজ চলছে।

সিনেমাটির উল্লেখযোগ্য অংশের শুটিং হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে শিল্পীদের ভিসা সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। এখনো ভিসা না পাওয়ায় নির্মাতা ও প্রযোজক পক্ষ শুটিং পরিকল্পনায় পরিবর্তন এনেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় শুটিং করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকায় টানা চার দিনের শুটিং শেষে ‘প্রিন্স’–এর টিম শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করবে। সেখানেই ছবির শুটিংয়ে যুক্ত হবেন শাকিব খান।

এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে নব্বইয়ের দশকের এক গ্যাংস্টার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। ছবিতে পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর অভিনয়ের সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। পাশাপাশি রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ আরও কয়েকজন পরিচিত শিল্পী।


Share: