Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / শান্তিরক্ষী দিবস: শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর সম্মাননা - Chief TV

শান্তিরক্ষী দিবস: শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর সম্মাননা - Chief TV

2026-06-10  ডেস্ক রিপোর্ট  30 views
শান্তিরক্ষী দিবস: শহীদ পরিবারকে প্রধানমন্ত্রীর সম্মাননা - Chief TV
আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বিশ্বশান্তি রক্ষায় জীবন উৎসর্গকারী বীর বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
 
এই গৌরবময় আয়োজনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে প্রধানমন্ত্রী বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য পেশাদারিত্ব, অসামান্য দক্ষতা এবং উচ্চ মানবিক মূল্যবোধের ভূয়সী প্রশংসা করেন। তিনি গর্বের সাথে উল্লেখ করেন, বর্তমানে জাতিসংঘ মিশনে সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম শীর্ষস্থানে রয়েছে।
 
বিশেষ করে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের বীরত্বপূর্ণ ভূমিকা ও দক্ষতা আজ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে, যা দেশের নারী ক্ষমতায়ন ও সামগ্রিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
 
একই সাথে আন্তর্জাতিক মঞ্চে দেশের মর্যাদা বৃদ্ধিতে শান্তিরক্ষীদের অবিস্মরণীয় অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ এবং শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Share: