Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / সাড়ে ৫২ লাখ টাকার ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ গুঁড়িয়ে নষ্ট - Chief TV

সাড়ে ৫২ লাখ টাকার ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ গুঁড়িয়ে নষ্ট - Chief TV

2026-07-02  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  38 views
সাড়ে ৫২ লাখ টাকার ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ গুঁড়িয়ে নষ্ট - Chief TV

‎জয়পুরহাটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। উদ্ধার হওয়া এসব সিরাপের আনুমানিক মূল্য প্রায় ৫৩ লাখ টাকা।

‎বুধবার বিকেলে জয়পুরহাট আদালত চত্বর সংলগ্ন সড়কে প্রশাসনের তত্ত্বাবধানে রোলার চালিয়ে মোট ২৩ হাজার ৭৫ বোতল সিরাপ নষ্ট করা হয়।

‎ধ্বংস কার্যক্রমে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র, আদালত পুলিশের ইন্সপেক্টর আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎জানা গেছে, চলতি বছরের ১৪ মার্চ গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবির একটি টিম শহরের জানিয়ার বাগান এলাকায় একটি গুদামে অভিযান চালায়। অভিযানে মজুত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ অবৈধ ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ সিরাপ জব্দ করা হয়।

‎এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত আলামত ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়।


Share: