Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় - Chief TV

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় - Chief TV

2026-06-25  ডেস্ক রিপোর্ট  37 views
শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় - Chief TV
বাংলাদেশ রেলওয়ের উন্নয়নমূলক কাজের জন্য আগামীকাল শুক্রবার নারায়ণগঞ্জের একটি বড় অংশে টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাগলা রেলওয়ে স্টেশন এলাকায় একটি সেতু নির্মাণাধীন রয়েছে। এই সেতুর পাশে থাকা বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজ করা হবে।
 
আর এ কারণেই শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।
 
এর পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও এই সময়ে গ্যাসের স্বল্পচাপ বা কম প্রেসার থাকতে পারে। এই সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Share: