মাদকমুক্ত গ্রাম গড়ি, নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্টপুর গ্রামে মাদক, চুরি ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়া সংলগ্ন ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে শহররক্ষা বাঁধ চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের দাবি, নদীর সঙ্গে বাঁধের দূরত্ব এখন মাত্র দুই থেকে আড়াই ফুট। এতে যে কোনো সময় বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সাতক্ষীরার কালিগঞ্জে পৃথক সাঁড়াশি অভিযানে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ মামলার এজাহারভুক্ত এক আসামি এবং স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) সকাল ৯টার পর উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নীলফামারীর সৈয়দপুরে মসজিদের নামে ওয়াকফ করা জমি অপদখলে বাধা দেওয়ায় মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একটা পরিবার পেশীর জোরে সহিংসতার মাধ্যমে এই অপচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মসজিদ কমিটি ও এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১২ টায় মসজিদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপে এর প্রতিকারের আবেদন জানিয়েছেন তারা।
আনন্দ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান তৌফিক আব্বাসের জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে ১৪ জুলাই সকালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তাড়াশ ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বরে পবিত্র কোরআনের শিক্ষার্থীদের (কোরআনের পাখি) অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ জেড এম নাহিদ হাসান।
গাইবান্ধা সদর ও সুন্দরগঞ্জ উপজেলার শেষ সীমানায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের অবহেলা ও কাজের ধীরগতির কারণে নির্মাণকাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মরত সাংবাদিকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফ উল্লাহ নিজামী এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তর বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দারুণ সাফল্য, ট্যালেন্টপুলে ১৩ ও সাধারণে ১ শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত
ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় যৌথ অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।
সুন্দরবনে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করা কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন বনদস্যু অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণের সময় তারা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেন।
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২৮০ পিস ইয়াবা, ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।