Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / গাইবান্ধার সুন্দরগঞ্জের শেষ সীমানায় ঠিকাদারের অবহেলায় বন্ধ ব্রিজ নির্মাণকাজ, চরম দুর্ভোগে এলাকাবাসী-chief tv

গাইবান্ধার সুন্দরগঞ্জের শেষ সীমানায় ঠিকাদারের অবহেলায় বন্ধ ব্রিজ নির্মাণকাজ, চরম দুর্ভোগে এলাকাবাসী-chief tv

2026-07-14  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  46 views
গাইবান্ধার সুন্দরগঞ্জের শেষ সীমানায় ঠিকাদারের অবহেলায় বন্ধ ব্রিজ নির্মাণকাজ, চরম দুর্ভোগে এলাকাবাসী-chief tv

স্থানীয়দের ভাষ্য, ব্রিজটি নির্মাণ শেষ হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ হতো। কিন্তু কাজ বন্ধ থাকায় মানুষকে ঝুঁকি নিয়ে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায় এবং জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সমস্যার সৃষ্টি হয়।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। এতে জনমনে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে ব্রিজটি সম্পন্ন করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা চকরে বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত শেষ করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে চলাচল করতে পারেন।


Share: