বিগত সরকারগুলোর আমলে খিচুড়ি রান্না, ঘাস চাষ, পুকুর খনন কিংবা লিফট ও কুকুর পরিচালনার মতো অদ্ভুত সব বিষয়ে ‘প্রশিক্ষণ’ নিতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের খবর গণমাধ্যমে প্রায়ই দেখা যেত। এসব নিয়ে সাধারণ মানুষ ও সচেতন মহলে তীব্র সমালোচনা হলেও, রাষ্ট্রের অর্থ খরচ করে এমন প্রমোদভ্রমণ বন্ধে অতীতে কোনো কঠোর পদক্ষেপ বা বার্তা দেখা যায়নি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটির (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু