নওগাঁর বদলগাছী উপজেলায় অসময়ে তরমুজ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এক তরুণ উদ্যোক্তা। প্রথাগত চাষাবাদের বাইরে গিয়ে আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারে তার এই সাফল্য স্থানীয় চাষিদের মাঝে নতুন আশার আলো দেখাচ্ছে।
জানা গেছে, ওই তরুণ উদ্যোক্তা উপজেলার মথুরাপুর ইউনিয়নে মামুদপুর মৌজায় মোট ৬৬ শতাংশ জমিতে সম্পূর্ণ ভিন্নধর্মী এই চাষাবাদ শুরু করেন। তিনি একসঙ্গে তিন জাতের তরমুজের পাশাপাশি জমি ও সময়ের সঠিক ব্যবহারে সাথী ফসল হিসেবে শসাও চাষ করেছেন।
.উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, সাবাব ফারহান, বলেন
অসময়ে তরমুজ ও সাথী ফসল হিসেবে শসা চাষের এই অভিনব উদ্যোগ বদলগাছী এলাকার অন্যান্য যুবকদেরও উদ্বুদ্ধ করছে।