Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / জাতীয় / উত্তরার কাঁচাবাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ কর্মসূচির উদ্বোধন - Chief TV

উত্তরার কাঁচাবাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ কর্মসূচির উদ্বোধন - Chief TV

2026-06-18  ডেস্ক রিপোর্ট  33 views
উত্তরার কাঁচাবাজারে জামায়াতের ‘মানবতার বক্স’ কর্মসূচির উদ্বোধন - Chief TV
সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পশ্চিম থানার উদ্যোগে “মানবতার বক্স” নামের একটি ব্যতিক্রমী ও মানবিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে এই বিশেষ মানবিক উদ্যোগের উদ্বোধন করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

উদ্বোধন শেষে মোহাম্মদ সেলিম উদ্দিন নিজেই কাঁচাবাজারের ভেতরে হেঁটে হেঁটে বিভিন্ন দোকানদার ও বাজারে আসা সাধারণ ক্রেতাদের কাছে যান। এ সময় তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ‘মানবতার বক্সে’ সবার সামর্থ্য অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, বস্ত্র বা আর্থিক সহায়তা রাখার জন্য বিশেষভাবে উৎসাহিত করেন।
 
তার এই স্বতঃস্ফূর্ত আহ্বান বাজারে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উত্তরা পশ্চিম থানা জামায়াতের নায়েবে আমির মকবুল আহমেদ, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান, ১১ নং সেক্টর কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সেক্রেটারি ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমান, উত্তরা পশ্চিম থানা সেক্রেটারি ফিরোজ আলম, যুবনেতা তারিক হাসান, মোতালেব হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Share: