Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, কার্যকর সন্ধ্যা থেকেই - Chief TV

ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, কার্যকর সন্ধ্যা থেকেই - Chief TV

2026-06-02  ডেস্ক রিপোর্ট  37 views
ভোক্তা পর্যায়ে কমল এলপিজির দাম, কার্যকর সন্ধ্যা থেকেই

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য বহুল ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি নতুন এই দাম ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে।

এর আগে মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৯৪০ টাকা। নতুন সমন্বয়ে তা থেকে ৫৫ টাকা কমানো হলো। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ এপ্রিল ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা করা হয়েছিল। তারও ১৭ দিন আগে এক ধাক্কায় ৩৮৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা।

 

Share: