Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজনীতি / ফুল দেওয়া নিয়ে হট্টগোল, বিএনপিকে কঠিন বার্তা - Chief TV

ফুল দেওয়া নিয়ে হট্টগোল, বিএনপিকে কঠিন বার্তা - Chief TV

2026-02-21  ডেস্ক রিপোর্ট  123 views
ফুল দেওয়া নিয়ে হট্টগোল, বিএনপিকে কঠিন বার্তা - Chief TV

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে হট্টগোলের মুখে পড়েন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি কর্মী-সমর্থকদের সহায়তায় স্থান ত্যাগ করেন।

এ ঘটনার প্রতিবাদে তার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন এবং দোষীদের বিচারের দাবি জানান। এ বিষয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে।

রুমিন ফারহানা অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কিছু নেতাকর্মী তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছে। তিনি বিএনপিকে সতর্ক করে বলেন, স্থানীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে রাখতে না পারলে এর পরিণতি গুরুতর হতে পারে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।


Share: