দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন ঘোড়াশাল পৌরসভা যুবদল। আজ মঙ্গলবার সকালে ঘোড়াশাল বাইপাস টোল প্লাজারের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্তর এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলের প্রক্কালে ঘোড়াশাল পৌরসভা যুবদল নেতা মো:শরীফ মিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই একটি স্বার্থান্বেষী মহল গুজব ও অপচেষ্টা চালাচ্ছে।
রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছি,ভবিষ্যতেও করব।
তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যেকোনো রাজনৈতিক অপতৎপরতা মোকাবেলায় ডক্টর আব্দুল মঈন খানের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই সময় উপস্থিত ছিলেন,নরসিংদী জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক-মো:সানোয়ার মিয়া,নরসিংদী জেলা ছাএদলের সহ সভাপতি মিয়া মোহাম্মদ সজিব।ঘোড়াশাল পৌরসভা যুবদলের সভাপতি-মোমিনুল হক মোমেন।সদস্য সচিব-শাহীন বিন ইউসুফ,কৃষক দলের সভাপতি-মো:লোকমান হোসেন প্রমূখ।