Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,কিশোরগঞ্জ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত - Chief TV

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,কিশোরগঞ্জ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত - Chief TV

2026-04-28  মোহাম্মদ রুস্তম আলী, কিশোরগঞ্জ প্রতিনিধি  97 views
বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ,কিশোরগঞ্জ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত - Chief TV

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে আজ সোমবার ২৭ এপ্রিল ২০২৬ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে কিশোরগঞ্জ কাটাবাড়িয়া আব্দুর রহিম খান উচ্চ বিদ্যালয়-এ ( শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এসময় বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ এ লিখিত পরীক্ষায় উপস্থিত থেকে কেন্দ্র পরিদর্শনসহ সার্বিক বিষয়ে তদারকি করেন নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি ও কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়।

উক্ত নিয়োগে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি- ২০২৬ এর লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডকে সহায়তা করার জন্য উপস্থিত ছিলেন জনাব ডা. কানিজ হোসেন জাহান, পুলিশ সুপার, আরএমটি, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব ফরিদা ইয়াসমিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রয়িং এন্ড ডিসবার্সমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা।

এছাড়াও উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম , বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি , গাজীপুর জেলা ও জনাব মোঃ আশিকুর রহমান , অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নরসিংদী জেলা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


Share: