Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে দাঁড়িপাল্লায় ভোট প্রত্যাশা - Chief TV

কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে দাঁড়িপাল্লায় ভোট প্রত্যাশা - Chief TV

2026-02-07  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  78 views
কোনাবাড়ীতে গার্মেন্টস শ্রমিকদের কাছে দাঁড়িপাল্লায় ভোট প্রত্যাশা - Chief TV

নির্বাচনী হাওয়ায় মুখর গাজীপুর কোনাবাড়ী  সিরাজগঞ্জ ১ আসনের কাজীপুর উপজেলায় প্রায় ৮০% মানুষ এখানে বিভিন্ন গার্মেন্টস কারখানায় ও কোম্পানি চাকরি করে । কোনাবাড়ীতে গ্রাম থেকে বাজার, চায়ের দোকান থেকে উঠান, সবখানেই আলোচনার কেন্দ্রে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই সময়ে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় দাঁড়িপাল্লায়, প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী, আমির বাংলাদেশ জামাত ইসলামের সিরাজগঞ্জ জেলা, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।

তিনি বলেন, একটি জনপদের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মানুষের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ। আর সেই পরিবর্তন করতে অবশ্যই আমাদের দাড়িপাল্লায় ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, আজকে আওয়ামীলীগের ভাইরা আপনারা অবশ্যই জানেন, বিগত ১৫ বছর আমাদের ওপর সর্বোচ্চ অত্যাচার হয়েছে। তারপরও আমরা সবকিছু ভুলে গেছি, আপনাদের মাফ করে দিয়েছে। আমাদের ভোট দিলে অবশ্যই আপনারা শান্তিতে থাকতে পারবেন, আর অবশ্যই জানেন যদি অন্য জায়গায় ভোট দেন তাহলে কি অবস্থা হবে সেটা আপনি ভেবে নিয়েন। এটা কেন বললাম সেটা অবশ্যই আওয়ামীলীগের ভাইরা জানে। সরকার পতন হওয়ার পরে কাজিপুর  কি অবস্থা হয়েছে। তার জন্য অবশ্যই সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আওয়ামীলীগের ভাই-বোনদের উদ্দেশ্যে এ কথা তিনি বলেন। আরো বলেন আমি যদি কাজীপুরে এমপি হতে পারি, তাহলে ইনশাআল্লাহ, যমুনা উপজেলা ব্যবস্থা করে দেব এটা আমি কথা দিলাম। কাজীপুরে নদী ভাঙ্গন থেকে শুরু করে চাঁদাবাজি লুট রাজ ভূমি, দখলবাজি অবৈধভাবে বালু উত্তোলন কাজীপুরে মাটিতে কিছুই থাকবে না এগুলো। এক কথায় সুন্দর কাজিপুর গড়ে তুলবো। এবং নদীর ওপারে মানুষের জন্য কোন রকম ভোগান্তি থাকবে না নৌকা পারাপারের। এবং আরো অনেক কিছু তিনি প্রতিশ্রুতি দেন, তিনি যদি এমপি হতে পারেন তাহলে সবগুলোই পূরণ করবেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোনাবাড়ী কুদ্দুস নগর মাঠে দাঁড়িপাল্লায় নির্বাচন প্রচারণা উপলক্ষে জনসভা প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য এককথা বলেন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ ডাক্তার কবির হোসেন বাংলাদেশ জামাত ইসলামির আমির গাজীপুর মহানগর কোনাবাড়ি মেট্রো থানা ও অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম তালুকদার আমির বাংলাদেশ জামাত ইসলামী কাজিপুর উপজেলা শাখা । সভাপতি তো করেন, জনাব মোঃ ফজলুর রহমান। আরো বক্তব্য রাখেন বিভিন্ন নেতাকর্মীবৃন্দ । এখানে আরো উপস্থিত ছিলেন কাজীপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজীপুর উপজেলার বিভিন্ন নেতাকর্মী ব্যক্তিবর্গগণ।

অধ্যক্ষ মাওলানা শাহিন আলম মতে, ভোটাধিকার প্রয়োগই নাগরিকের সবচেয়ে বড় শক্তি। জনগণের ভোটেই দেশ ও এলাকার ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাই তিনি সকল ভোটারের প্রতি শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। নির্বাচনকে ঘিরে কোনাবাড়ী বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাড়তি আগ্রহ ও প্রত্যাশা। দীর্ঘদিনের নানা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে এবার অনেকেই তাকিয়ে আছেন ব্যালটের দিকে। স্থানীয়দের বিশ্বাস, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের যথাযথ প্রতিফলন ঘটবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই প্রত্যাশা আর স্বপ্নের মেলবন্ধনেই দাঁড়িপাল্লায় প্রতীক হয়ে উঠেছে অনেকের কাছে উন্নয়ন ও পরিবর্তনের প্রতীক। যেখানে ভোট মানেই কেবল একটি সিদ্ধান্ত নয়, বরং একটি সুন্দর আগামীর পথে এগিয়ে যাওয়ার অঙ্গীকার।


Share:

Single Page