Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / প্রশাসন / মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চলমান চাঁদপুর জেলা প্রশাসনের - Chief TV

মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চলমান চাঁদপুর জেলা প্রশাসনের - Chief TV

2025-10-20   183 views
মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান চলমান চাঁদপুর জেলা প্রশাসনের - Chief TV

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ এর অংশ হিসেবে সোমবার মেঘনা নদীতে ব্যাপক অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক। অভিযানে সেনাবাহিনী, জেলা পুলিশ, নৌ পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে জেলা প্রশাসক মোঃ মোহসীন উদ্দিন জানান, এখন পর্যন্ত মোট ৭০ জনকে কারাগারে পাঠানো হয়েছে, ৪১টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং ৩৫০টি অভিযান সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, “এই অভিযান চলমান থাকবে, মা ইলিশ রক্ষায় প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।”

এ সময় জেলা প্রশাসক হরিনা ফেরিঘাট এলাকায় বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে মা ইলিশ বিক্রির বিষয়ে খোঁজখবর নেন। অভিযানে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত রায়সহ উপজেলা ও জেলা মৎস্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নৌবহর নিয়ে নদীতে টহল পরিচালনা করা হয়। অভিযানের সময় কয়েকজন জেলে ও ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, যার মধ্যে জরিমানাও অন্তর্ভুক্ত।


Share:

Single Page