ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে ‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী।
রোববার (২৩ নভেম্বর) রাতে কালীগঞ্জের সড়াবাড়িয়া এলাকার একটি বাড়ির আঙিনা থেকে ওই পিস্তল, ৩ রাউন্ড গুলি ও দুটি ধারাল দা উদ্ধার করা হয়।
অভিযানের সময় ১০টির বেশি অস্ত্র–হত্যা মামলার আসামি মাসুদ হোসেন দৌড়ে পালিয়ে যান। তার বাড়ির আঙিনা থেকেই উদ্ধার হয় অস্ত্র ও গুলি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী অস্ত্র ও গুলি উদ্ধার করেছে, তবে কাউকে আটক করা যায়নি।