Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / তথ্যপ্রযুক্তি / মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমবিসিবি - Chief TV

মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমবিসিবি - Chief TV

2025-11-19  তথ্যপ্রযুক্তি ডেস্ক  225 views
মোবাইল দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমবিসিবি - Chief TV

দেশজুড়ে সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, পিয়াসকে আজই মুক্তি না দেওয়া হলে তারা সারাদেশে আরও কঠোর কর্মসূচি চালাবেন।

এর আগে, মঙ্গলবার রাতে আবু সাঈদ পিয়াসকে তার মিরপুর-১ এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার খবর আসে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

পিয়াসের স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, রাত ৩টার দিকে তার স্বামীকে আটক করা হয় এবং সেই সময় ডিবি পুলিশ পিয়াসের মোবাইল ফোনও জব্দ করে নেয়।


Share:

Single Page