Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খুলনা বিভাগ / সারাদেশ / বাগেরহাট / মোংলায় কেক কাটতে গিয়ে আটক ছাত্রলীগের ৪ কর্মী - Chief TV

মোংলায় কেক কাটতে গিয়ে আটক ছাত্রলীগের ৪ কর্মী - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  40 views
মোংলায় কেক কাটতে গিয়ে আটক ছাত্রলীগের ৪ কর্মী - Chief TV

বাগেরহাটের মোংলায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতিকালে ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে মোংলা পোর্ট পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটক ব্যক্তিরা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তারা সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় মোংলা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সরে যাওয়ার চেষ্টা করলেও চারজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনা একটি কেক এবং সংগঠনের দুটি পতাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই। জনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Share: