Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / অপরাধ / নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের- Chief TV

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের- Chief TV

2025-10-16  ডেস্ক রিপোর্ট  169 views
নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের- Chief TV

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বাতেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আড়াইহাজার উপজেলার সাতগাঁও ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে সাতগাঁও ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন বাতেনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, “সাতগাঁও ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিক্যালে একজন মারা গেছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।”


Share:

Single Page