Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / সিলেট বিভাগ / সারাদেশ / হবিগঞ্জ / নবীগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর নিয়ে রহস্য - Chief TV

নবীগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর নিয়ে রহস্য - Chief TV

2026-06-23  ডেস্ক রিপোর্ট  49 views
নবীগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর নিয়ে রহস্য - Chief TV
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে সেলিম মিয়া নামের ৩২ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার আউশকান্দি ইউনিয়নের বৈঠাখাল গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সেলিম মিয়া ওই গ্রামেরই মারুত মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাতের কোনো এক সময়ে সেলিম মিয়া বাড়ির পাশে একটি বরুণ গাছের ডালের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগান। সকালে স্থানীয় লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
 
সংবাদ পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে ঠিক কী কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে প্রাথমিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল দেবনাথ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share: