Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / নওগাঁর পোরশা পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রিংজাল পুড়িয়ে ধ্বংস - Chief TV

নওগাঁর পোরশা পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রিংজাল পুড়িয়ে ধ্বংস - Chief TV

2025-12-01  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  261 views
নওগাঁর পোরশা পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ রিংজাল পুড়িয়ে ধ্বংস - Chief TV

নওগাঁর পোরশায় পূনর্ভবা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত রিংজাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শুক্রবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত মেইন পিলার ২৩১ হইতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা 
এলাকায় পূর্ণভবা নদীতে অভিযান চালিয়ে ১০টি রিংজাল ও ১টি সুতিজাল জব্দ করা হয়।

মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ তৎসংলগ্ন বিধিমালা ১৯৮৫ বাস্তববায়নে স্থানীয় প্রশাসন ও বিজিবি এর যৌথ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস। এতে সহযোগিতা করেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কতৃপক্ষ। নেতৃত্বদেন মৎস্য কর্মকর্তা শামীম রেজা।

অভিযানে জব্দকৃত জাল গুলি নিতপুর বিওপির সামনে ফুটবল খেলা মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


Share: