Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড, হাসিনার.... - Chief TV

প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড, হাসিনার.... - Chief TV

2025-11-27  ডেস্ক রিপোর্ট  188 views
প্লট দুর্নীতির মামলায় জয় ও পুতুলের ৫ বছরের কারাদণ্ড, হাসিনার.... - Chief TV

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদকের করা পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজেদ জয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। এর আগে, এই তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড দেন আদালত।

এই মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকেও ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি সাইফুল ইসলাম সরকারকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে, এই রায় ঘিরে আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। মোতায়েন করা হয় বিজিবি ও পুলিশ।

এই তিন মামলায় শুরু থেকে শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।


Share: