কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (০৬ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে কুড়িগ্রাম সদর উপজেলার টকরিহাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।