Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাতের অভিযানে ধরা, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা - Chief TV

রাতের অভিযানে ধরা, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা - Chief TV

2026-03-07  মোহাইমিনুল ইসলাম, (উলিপুর) কুড়িগ্রাম প্রতিনিধি  31 views
রাতের অভিযানে ধরা, অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা - Chief TV

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৬ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৫০ মিনিট পর্যন্ত উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে কুড়িগ্রাম সদর উপজেলার টকরিহাট এলাকার আনিসুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উলিপুর উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।

তিনি জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share:

ট্যাগস: chief tv chief tv news
Single Page