বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। এর ফলে সামান্য সংক্রমণ বা অসুখেও বয়স্করা সহজেই আক্রান্ত হন। তবে বার্ধক্যজনিত এই দুর্বলতাকে চ্যালেঞ্জ জানাতে এক নতুন ও আশাব্যঞ্জক গবেষণার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)-এর বিজ্ঞানীরা।
গবেষকদের দাবি, আধুনিক এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে মানবদেহের লিভারকে একটি কার্যকর ‘ইমিউন বুস্টার কারখানায়’ রূপান্তর করা সম্ভব হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শরীর নিজেই রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপাদান তৈরি করতে পারে।
বিজ্ঞানীদের মতে, এই কৌশল সফলভাবে প্রয়োগ করা গেলে বয়স্ক ব্যক্তিরাও তুলনামূলকভাবে তরুণদের মতো বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবেন। ফলে ভবিষ্যতে বার্ধক্যজনিত রোগ ও দুর্বলতা মোকাবিলায় এটি একটি যুগান্তকারী অগ্রগতি হিসেবে বিবেচিত হতে পারে।