Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সাইফুল্লাহ হত্যা মামলা: যুবদল নেতা মুকুল বহিষ্কার - Chief TV

সাইফুল্লাহ হত্যা মামলা: যুবদল নেতা মুকুল বহিষ্কার - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  45 views
সাইফুল্লাহ হত্যা মামলা: যুবদল নেতা মুকুল বহিষ্কার - Chief TV
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
 
দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
 
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সাথে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

Share: