Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / ৭দফা দাবিতে গাইবান্ধায় পথসভা লিফলেট বিতরণ করেন বাসদ : মার্কসবাদী - Chief TV

৭দফা দাবিতে গাইবান্ধায় পথসভা লিফলেট বিতরণ করেন বাসদ : মার্কসবাদী - Chief TV

2026-06-20  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  38 views
৭দফা দাবিতে গাইবান্ধায় পথসভা লিফলেট বিতরণ করেন বাসদ : মার্কসবাদী - Chief TV

বাসদ (মার্কসবাদী) ঘোষিত ১৬-২২ জুন “দাবি সপ্তাহ” কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।


সভায় বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, আমেরিকার সঙ্গে করা অবৈধ বাণিজ্য চুক্তি বাতিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক সংস্কারের দাবি জানানো হয়।


নেতারা অভিযোগ করেন, সরকার রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বোঝা কমানোর পরিবর্তে জনগণের ওপর বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ দিচ্ছে।


প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকরা পর্যাপ্ত সহায়তা ও ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না বলে দাবি করা হয়।


কারখানা বন্ধ হয়ে শ্রমিকদের কর্মসংস্থান সংকট বাড়ছে এবং কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের জীবন-জীবিকা কঠিন হয়ে পড়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

সংবিধান ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাবের সমালোচনা করা হয়।

নারী ও শিশু নির্যাতন, আইন-শৃঙ্খলার অবনতি, বিচারহীনতা এবং গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিও জানানো হয়।
৭ দফা দাবি বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

Share: